বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর কর্তৃক এক অভিযানে মাদক দ্রব্য বিক্রয় ও সেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবনকারী ৬ জনকে আটক করেছে দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত ৬ জনের মধ্যে সেতাবগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকার মোঃ সোহেল এর স্ত্রী মোছাঃ লুৎফা বেগম (৩৭) কে ৫০০ পিছ টেপান্ডাডল টেবল্যাট সহ আটক করে বোচাগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এছাড়াও মাদক সেবন করার অপরাধে মোঃ সোহেল, পিতা- আব্দুল কুদ্দুছ গরুহাটিকে ১ বছর ৮ মাস সশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার অর্থদন্ড, ফার্মপাড়া মোঃ নওশাদ আলীর পুত্র ফজলে রাব্বী রিদম (২৭) কে ৩ মাস সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড, হাটরামপুর পশ্চিম পাড়ার মৃত দোলা মরমুর পুত্র দিপন মরমু (২৫) কে ৩ মাস সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থ দন্ড, হাটরামপুর এলাকার মৃত নিতাই সরেনের কন্যা রোজিনা সরেন (২৩) ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১ শত টাকা অর্থ দন্ড, একই এলাকার মৃত নিমাই সরেনের পুত্র মানি মার্ডি (৪৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ শত টাকা অর্থ দন্ড দেয় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট ইশতিয়াক আহমেদ। আটককৃত ৫জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন।
উল্লেখ্য যে, লুৎফা বেগম সেতাবগঞ্জ পৌর শহরে স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। আটককৃত লুৎফা বেগম নিয়মিত মামলায় তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করেছেন
