শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে লুণ্ঠিত মালামালসহ নগত টাকা ও দা উদ্ধার!

কক্সবাজারে লুণ্ঠিত মালামালসহ নগত টাকা ও দা উদ্ধার!

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের যাত্রীদের কাছ থেকে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উক্ত বিষয় ককসবাজার জেলা পুলিশ সুপার একটি সংবাদ সম্মেলন করে নিম্মে তথ্য জানানো হয়েছে।

পুলিশ সুপার বলেন- গত ১৯ অক্টোবর দুপুরে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালারমুখ সড়কের মাথায় ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল থামায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর আটজন ভুক্তভোগী থানায় এসে লুটপাটের বিষয়ে তথ্য দেন। ডাকাতেরা তিনটি মোটরসাইকেল ও কয়েকটি সিএনজির যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে বলে উল্লেখ করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বোয়ালখালী এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর হেফাজত থেকে লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ঈদগাঁও থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা