মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত এই পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
