মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিক ও সদস্য সচিব তারিকুল সোহাগ

ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিক ও সদস্য সচিব তারিকুল সোহাগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও তারিকুল ইসলাম খান লোহানী(সোহাগ)কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার(২৩ অক্টোবর)কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক(দপ্তরের দায়িত্বে)মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা নেতৃবৃন্দকে অবহিত না করে এখতিয়ার বহির্ভূতভাবে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তর থেকে প্রদানকৃত শোকজ নোটিশের জবাব প্রদান না করায় নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম (সেলিম) ও সদস্য সচিব আশিক-উল ইসলাম (লিমন) কে স্বয়ী পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

একই সাথে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম খাঁন লোহানীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব প্রদান করা হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা