তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মরন নেশা হেরোইন সহ ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম( ৫৪) গ্রেফতার করা হয়েছে।
ধৃত রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে ও ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৫শে অক্টোবর রবিবার রাতে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মুরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড় শহরের সাতানি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তা হইতে ১০ পুড়িয়া হিরোইনসহ রেজাউল করিমকে আটক করে।
এ ঘটনায় রবিবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সোমবার বিকেলে বলেন, ধৃত রেজাউল করিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এর আগে সে তার স্ত্রীকে নিয়ে মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার নামে মাদক আইনে মামলা রয়েছে।
সোমবার দুপুরে মাদক মামলায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
