বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি

ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর বিকালে ভালুকা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আনন্দ মিছিল ও র‍্যালিতে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা