সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিউটি পার্লার মালিক আটক

ভালুকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বিউটি পার্লার মালিক আটক

ভালুকা,প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২৫ অক্টোবর সাথী বিউটি পার্লারের মালিক সাথী আক্তারকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে আটক করে। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে সাথী বিউটি পার্লারের মালিক সাথী আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা