শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বোচাগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও স্মারক লিপি প্রদান

বোচাগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও স্মারক লিপি প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিরল- বোচাগঞ্জ উপজেলার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের দিক-নির্দেশনায় উপজেলার বিএনপি নেতা এম ওয়ালী ফ্লাড এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ, র‌্যালী ও উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম ওয়ালী ফ্লাড, বোচাগঞ্জ পরিবেশ দুষণ প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ঠ ঠিকাদার মো, মাইনুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন , সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক এজিএস ও বিএনপি নেতা মো. মাসুদুর রহমান খান, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুমন চৌধুরী প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা