শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ East Pakistan Police Tangail লেখা রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে

East Pakistan Police Tangail লেখা রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের সখীপুরের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কচুয়া থলচালা এলাকা থেকে রকেট লঞ্চারসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

কৃষিজমি থেকে মাটি খুঁড়ে জং ধরা দুটি বাক্সে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান তারা। পরে বাক্স দুটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ সুত্রে জানা যায়, ২টি বাক্সে ৬টি করে মোট ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার করা হয়। বাক্স দুটির গায়ে ইংরেজিতে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।

জমির মালিক আশ্রব আলী বলেন, ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে সেগুলো তুলে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক লোকজন দেখতে পান। বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময় বা তার আগের পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম হতে পারে বলে ধারণা করছেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, পুরোনো ও জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু এবং ৩টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয়, রকেট লঞ্চার বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা