মাগুরা থেকে আল এমরান: মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থান পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আজাদুল ইসলাম আজাদ ও মোঃ রনি শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আব্দুল মালেক নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীপুরের ঘাসিয়াড়া গ্রামের বেলতলা মোড়ে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ঘাসিয়াড়া মধ্যপাড়া গ্রামের মোঃ আজাদুল ইসলাম আজাদ (৫৬) এবং মোঃ রনি শেখ (৩০)কে আটক করে।
পরে তল্লাশী চালিয়ের তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে সাদা রঙের কসটেপ দিয়ে মোড়ানো চারটি বান্ডেলে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
