সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতিমালায় একশো এক পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, নিয়মিত মামলা ও দুর্ধর্ষ ডাকাতসহ ব্লক রেডে’র অভিযানে পুলিশের জালে বন্দি হয়- ২১ আসামি’
আজ শনিবার (৩১ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে অপরাধ তৈরি হওয়া সম্ভাব্য ও ভাসমান এবং গোপন আস্তানাতে একযোগে হানা দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত :
মাদক সেবনকারি- মোঃ ফারুক (৪৭), মোঃ সুমন (২২), মোঃ মেহেদী হাসান (২০), মোঃ দীন ইসলাম (২৪), সাফি (১৯), মানিক (১৯), এরফান (১৮), সাজ্জাত (২৭), মোঃ বাছির হোসেন (২৮), ইয়ামিন (২৫), সোহাগ (১৯), মাহিম (২০), সোহাগ (১৯) ও লোকনাথ দাস (৪০) নামে।
নিষিদ্ধ একশো এক পিস নিষিদ্ধ ইয়াবাসহ মাদক মামলা- উপজেলার বড় চেঙ্গাইন গ্রামের শহীদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মোঃ সোহেল (৩৮) নামে।
নিয়মিত মামলায়- মোঃ জাহিদ (২৮), মোঃ জিসান (২০) ও আক্তার ওরফে খাজা (৪৫) নামে।
দুর্ধর্ষ ডাকাত- উপজেলার পিরোজপুর ইউপির রতনপুর গ্রামের শারজাহান মিয়ার দুর্ধর্ষ ছেলে মোঃ জাহিদ সাহান (১৬) নামে।
পরোয়ানা জারি- মোঃ আব্দুল (৩৫) ও খন্দকার আবুল কালাম (৪৪) সহ- ২১ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহাড়ায় আদালতে সোপর্দ করেন।
