শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার জাঙ্গালীয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলামের (ভিপি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম তানজির উল আলম এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন মিঠুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, ইলিয়াছ উদ্দিন চুন্নু ও মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।

‘জীবনদ্বীপ স্পেশালাইজড হসপিটাল, কিশোরগঞ্জ’-এর সহযোগিতায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্নডিঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম পলাশ এবং সংগঠনের সভাপতি আমীর খসরু।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা