শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ​লংগদু জোনের বিশেষ অভিযানে দুই গাঁজা কারবারি আটক

​লংগদু জোনের বিশেষ অভিযানে দুই গাঁজা কারবারি আটক

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের (৩৪ বলবান বীর) বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক বয়বসায়ীকে আটক করা হয়েছে।

​শুক্রবার (গতকাল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁথাছড়া এলাকার শেখপাড়া থেকে তাদের আটক করা হয়।
​আটককৃতরা হলেন— মো. মোরশেদ আলম (২৪), পিতা: জাহাঙ্গীর আলম এবং মো. শরিফুল ইসলাম (২০), পিতা: ভুট্টু মিয়া। উভয়ের বাড়ি লংগদু উপজেলার গাঁথাছড়ার মিস্ত্রীটিলা ও দোকানটিলা এলাকায়।
​
সেনা সূত্রে জানা যায়, মাহিল্ল্যা এলাকা থেকে একটি নৌকাযোগে মাদক কারবারিরা গাঁজা নিয়ে গাঁথাছড়া এলাকায় আসছে—লংগদু জোনের জোন কমান্ডারের নিকট এমন সংবাদ আসলে, জোন কমান্ডারের দিকনির্দেশনায় এবং জেডএসও-এর তত্ত্বাবধানে কর্পোরাল জায়েদের নেতৃত্বে একটি বিশেষ দল শেখপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন নৌকাটি ঘাটে ভীড়লে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই তরুণকে হাতেনাতে আটক করে সেনাসদস্যরা।

​পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আটককৃতদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে লংগদু থানা পুলিশ জানায়, আটককৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা