শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

জনতা ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলার। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।

আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে ছাড়িয়ে যাওয়ার এ সম্ভাবনাকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ অর্থনীতির অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

মাথাপিছু জিডিপি একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে হিসাব করা হয়। এটি নাগরিকদের গড় অর্থনৈতিক উৎপাদনের একটি ধারণা দেয়।

-বাসস

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা