৮
মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : পরিবেশ দূষণ ও ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে পরিচালিত অভিযানে ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু কারখানা মালিক পরিবেশগত ছাড়পত্র ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে কারখানা পরিচালনা করে আসছিলেন। এর ফলে পার্শ্ববর্তী পরিবেশ ও জনজীবন মারাত্মক ক্ষতির মুখে পড়ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ আইন লঙ্ঘনকারী ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এবং অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
