সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মালেকা বিলকিস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছর উদ্দিন আহম্মদ মানিক ।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিদ্দিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, যুগ্ম রাকিবুল আলম ছোটন এবং ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা