বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে ছিনতাইরা সিএনজি আটকে নারী যাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ

রূপগঞ্জে ছিনতাইরা সিএনজি আটকে নারী যাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জের ভোলাবো চানপাড়া রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা আটকে ছিনতাইরা নারী যাত্রীকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় ঋতু আক্তার (২২) নামে এক নারীকে গত ২ নভেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঋতু আক্তার সন্ধ্যা ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে গুতুলিয়া এলাকায় পৌঁছালে মতিন (৩৫), জাহিদুল (৩৫) ও মাশরাফি (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাঁর গাড়ির গতিরোধ করেন। তাঁদের হাতে দা, চাকু ও লোহার রড ছিল। পথরোধের কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মতিন চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাঁর গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ঋতু আক্তার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা