মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইগাতীতে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি মহিব ঢাকায় গ্রেফতার

ঝিনাইগাতীতে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি মহিব ঢাকায় গ্রেফতার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতিতে আলোচিত আড়াই বছরের শিশু কে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মাসুমকে রাজধানী ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

০৩ নভেম্বর মঙ্গলবার সকালে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১, সিপিসি-১, উত্তরা কোম্পানীর যৌথ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তাকে ডিএমপি, ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেফতার করে।

এজাহারের বিবরণে জানা যায় যে, গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকায় এই অপরাধটি সংঘটিত হয়। মামলার ভিকটিমের বয়স ২বছর ৬ মাস। ঘটনার সময় বাড়ীতে কোনো লোকজন ছিল না। এই সুযোগে বিবাদী মোঃ মহিব মিয়া শিশুকে চকলেট ও বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটির তীব্র আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ও সাক্ষীরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসতে থাকলে, মহিব মিয়া শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উঠানের আঙ্গিনায় ফেলে রেখে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপন করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন
এস আর বি ১৪, সিপিসি ১ কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা