১০
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে চার বছরে রিদুয়ান নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সারে ৭ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশু রিদুয়ানের বাবার নাম শ্যামল হোসেন।
শিশুর বাবা শ্যামল হোসেন জানান, সকালে গোলাইডাংগা বাজারে কেনাকাটা করতে বের হলে আমার পুত্র রিদুয়ান নাস্তা খাওয়ার বায়না ধরে।বাজার থেকে রুটি নাস্তা নিয়ে বাড়িতে এসে রিদুয়ানকে খোঁজা খোজি করে কোথাও হদিস না পাইনি। পরে সন্দেহ হলে বাড়ির পাশে গোলাইডাংগা হাই স্কুলের পুকুরে খোঁজাখোজি করে আহত অবস্থায় পানির গভীরে পাওয়া যায়। আহত অবস্থা তাকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানকে মৃত ঘোষণা করেন।
