শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় পারিবারিক বিরোধের জেরে নিপা মোনালিসা নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর শাশুড়ি, দেবর ও ভাসুরের স্ত্রীর বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের ভাটয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নিপা মোনালিসা সাংবাদিকদের অভিযোগ করেন বাড়ির পেছনে বেড়া দেয়াও পৈতৃক সুত্রে পাওয়া জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে ওহিদ, মফিজ ও রবিউলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত তিনমাসে দুইদফা হামলা করে ওই প্রবাসীর স্ত্রীর উপর। মিমাংসা হবে এই আশায় তারা আইনের বড় কোন পদক্ষেপ নেননি। এরই সূত্র ধরে প্রতিপক্ষ চক্র গতকাল (৩ নভেম্বর) সন্ধ্যায় ওই প্রবাসীর বাড়ির দরোজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। রাতে সমস্যা হতে পারে ভেবে আজ সকালে (৪নভেম্বর) বাড়ির ওপর দিয়ে নিচে নেমে তালা ভেঙে সন্তানের বের করে আনতে গেলে শাশুড়ি, রবিউলের স্ত্রী তানিয়া ও ওহিদ মফিজ এবং স্ত্রী লাকি নিপা মনালিসার ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন।ঘটনা জানিজানি হলে এক পর্যায়ে স্থানীয়রা দ্রুত চিকিৎসা সেবা নেয়ার কথা বলেন। পরে তিনি শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসা নিতে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী শালিখা থানাসহ মাগুরা পুলিশ সুপার অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো বলেন তারা দীর্ঘদিন ধরে আমাকে মারধোর ও নির্যাতন করে আসছে। প্রতিবাদ করতে গেলে আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠাবে ও আমার স্বামী হারুন বিদেশ থাকায় আমি কিছু করতে পারবো না সেই ভয় দেখায়। এমনকি তুহিন নামের একজন আমার ধর্ম ভাই হলেও সে আমার ও আমার স্বামীর অত্যান্ত কাছের একজন ছোট ভাই আমাদের পরিবার তুহিনের পরিবার যাওয়া আসা, যোগাযোগ রক্ষা করা নতুন কিছু না। আমাদের প্রতিপক্ষরা তাদের অব্যহত অপরাধ ধামাচাপা দিতে বা তাদের অন্যায়কে ভিন্ন খাতে প্রভাবিত করতে ওহিদ মফিজ রবিউল, তানিয়া, লাকি সহ নানা ধরনের নোংরা অভিযোগ রটাতে শুরু করে। যা আমাদের সামাজিক ভাবে সম্মানের ক্ষতি করেছে। আমার স্বামী বিদেশ থাকায় আমার সবসময় ভয়ে আতংকে থাকতে হয়। তিনি বলেন আমার সন্তানদের নিয়ে খুবই বিপদের মধ্যে আছি। আমি প্রশাসন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারের দাবি জানাচ্ছি।
