শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগীতা, পুরুষ্কার বিতরন, আলোচনা সভা ও মিলাদ-মাহফিল। শনিবার বেলা ১০ টায় কলেজ মিলনায়তনে এ কর্মসুচী পালন করা হয়।

বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ বাছির উদ্দিন, মোঃ বশির আহম্মেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ কবির হোসেন, সৈয়দ ওয়ালী উল্লাহ, মোহাম্মদ জয়নুল আবেদীন, মোঃ জলিলুর রহমান, আব্দুল জলিল, বানী রানী শীল, কামরুজ্জামান শানু, সাজ্জাম হোসেন ও নাজমুল আহসান। পরে অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার রচনা প্রতিযোগীতায় বিজয়ী কলেজ ছাত্রী মেহেরুন নেছা মিমি, হাসনা আক্তার ও হাবিবা আক্তারের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেছেন আরবী প্রভাষক মোঃ আবুল হোসেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা