হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও বিএনপি। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকেল ৩ টায় ধনবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি সহ অন্যান্যরা।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী মোঃ মোকাদ্দেস আলী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কোরবান আলী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইাসলাম ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসন দিনব্যাপী শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ফুটবল ম্যাচ প্রদর্শনী ও দেশাত্মবোধক গানের আয়োজন করে। এবং সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
