সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জমজ দুই বোনকে ফেরত পেতে চায় বাবা

জমজ দুই বোনকে ফেরত পেতে চায় বাবা

তৌকির আহমেদ শাহিন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাবার কাছে মেয়ে যেন রাজকন্যা। মেয়ের জন্য পাগল প্রায় এমদাদুল হুসাইন।তারাকান্দা মধুপুর গ্রামের হেলাল উদ্দিন এর পুত্র এমদাদুল হুসাইন এর সাথে গৌরীপুরের নাওভাঙ্গা গ্রামের লিমা আক্তারের শরিয়া মোতাবেক ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।বিবাহ বন্ধনের কিছুদিন পর থেকে সংসারে নামে নানা জটিলতা লিমা চাকুরী জন্য জামাই কে চাপ দিতে থাকে গার্মেন্টস করার জন্য। সেই থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জমজ দুই বাচ্চার জন্ম হয়। তখন বাচ্চাদের দেখ ভাল করতে ব্যর্থ হয়।এই রাগে ২০২৩ সালে খুলা তালাকের মাধ্যমে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয় । খোলা তালাকের পর এই জমজ দুই বাচ্চাকে নিয়ে যায় গৌরীপুরে নাও ভাঙ্গা গ্রামে তার বাবার বাড়িতে রেখে গার্মেন্টসে চলে যান। সেখানে নালিতাবাড়ির যুবক জুবাইলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সরে জমিনে দেখাযায় ও লিমার বাবা লিটন মিয়ার সাথে কথা বলে জানা যায়,মেয়ে আমার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আগের তরফে ২টা মেয়ে বাচ্চা রয়েছে।

বাচ্চা দুটি আমার বাড়িতেই থাকে। আমি এদের দেখশুন করি। লিমা আক্তার বলেন,আমি সালনা গার্মেন্টসে চাকরি করি এবং সেখানে স্বামী নিয়ে বসবাস করি। বাচ্চা দুটি ব্যাপারে তিনি বলেন তারা আমার মা বাবার কাছে থাকে এবং সেখানে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা