সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নবাগত ইউএনও’র আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ইউএনও’র আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সাথে খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও দিলারা আকতারের আমন্ত্রণে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে অংশ গ্রহণ করেন।

​সাক্ষাৎকালে নবাগত ইউএনও স্থানীয় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি রামগড়ের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে বলেন, উপজেলার মানোন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সম্মিলিত সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ​সহ-সভাপতি- শুভাশীষ দাস ও মো. বাহার উদ্দিন, ​যুগ্ম সম্পাদক- রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো. মোশারফ হোসেন, ​অর্থ সম্পাদক- শাহাদাত হোসেন কিরণ, ​সদস্য- এমদাদ খান, মো. মাসুদ রানা, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম ও তুহিন নিজাম প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা