বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর হতে আসা একটি লাল রঙ্গের প্রাইভেট কার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় প্রবেশের পর ম্যাস্কির মোড়স্থানে পৌচ্ছালে এলাকাবাসী ছাগল চোর সন্দেহে চিৎকার করলে প্রাইভেট কারটি দ্রæত পালিয়ে যাওয়ার সময় স্কুল শিক্ষক মো. আহাচানুল ইসলামের মটরসাইকেলসহ কয়েকটি যানবাহন কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী প্রাইভেট কারটির পিছু নিয়ে ছাতইল ইউনিয়নের জংলী পীর নামক স্থানে আটক করলে উত্তেজিত জনতা প্রাইভেট কারে আগুন দেয় ও কারে থাকা ছাগল চোরদের গণধোলাই দেয়।
১৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় উক্ত ঘটনায় ট্রিপল নাইনে সংবাদ পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গণধোলাইয়ে আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করান। প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা হলেন, মো. সাব্বির হোসেন(২০) পিতা মো. রফিকুল ইসলাম, জুই আক্তার(১০) পিতা বাবুল, লাবনী আক্তার(৩০) স্বামী বাবুল ও বাবলী বেগম(২০) পিতা বাবুল। সর্ব সাং দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকা। উক্ত চার জনকে চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এবিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এস এম আহসান হাবীব বলেন, প্রাইভেট কার নিয়ে মো. সাব্বির হোসেন তার দও নিয়ে কাহারোল উপজেলায় ছাগল চুরির চেষ্টা করে। সেখানকার লোকজন তাদের ধাওয়া দেয়। এক পর্যায় ছাগল চোরদ্বয় বোচাগঞ্জ উপজেলায় প্রবেশ করে। পুলিশ হেফাজতে নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
