রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার দড়িয়াকান্দি এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে এক হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) ।
রোববার ( ১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িয়াকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪)শেরপুর জেলার নকলা এলাকার মৃতঃ আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা সংস্থা’র ( ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান,রোববার ( ১৫) নভেম্বর ডিবি (খ) এর একটি টিম রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িয়াকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে,এ সময় মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। যার ওজন ১০০(একশত) গ্রাম। গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল।
ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।
