মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নৌকাছড়া এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ৪ ইস্ট বেঙ্গল ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০ ঘঠিকায় শুরু হয়া দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পেইনে নেতৃত্ব দেন বিএ-নয়া ক্যাপ্টেন (আরএমও) আরেফ আহমেদ।

ক্যাম্পেইনে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ৩৮৬ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে সেনাবাহিনীর সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা