১১
মো.নূর আলম ভূইয়া : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭-নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
