মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর খিলগাও এলাকা থেকে নিজেকে ভুয়া ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ হুমায়ুন কবির (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১ টার দিকে খিলগাঁও থানাধীন নন্দীপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার দূপুর সাড়ে ১২ টার সময় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো.আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় খিলগাঁও থানার একটি আভিযানিক দল খিলগাঁও থানার নন্দীপাড়ায় অভিযান পরিচালনা করে ডিজিএফআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণাকারী মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুইটি ওয়াকিটকি সেট, দুইটি ওয়াকিটকি চার্জার, একটি পেনড্রাইভ, দুইটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা