এসএম সুমন রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা হয়েছে।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আমতলী পৌর শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,মো. তুহিন মৃধা, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি আমতলী, মোঃ মকবুল আহমেদ খান, সাবেক যুগ্ন আহ্বায়ক, উপজেলা বিএনপি আমতলী,মো. জালাল আহমেদ খান, সাবেক সদস্য সচিব আমতলী পৌর বিএনপি, মো: জাহাঙ্গীর মাস্টার,সভাপতি,উপজেলা কৃষক দল আমতলী, মোঃ সামসুল হক চৌকিদার সাবেক সভাপতি, আমতলী উপজেলা শ্রমিকদল ও কাউন্সিলর ৭নং ওয়ার্ড আমতলী পৌরসভা, মোহাম্মদ ফিরোজ খান তাপস , ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমতলী ইউনিয়ন পরিষদ ও যুবদল সভাপতি আমতলী ইউনিয়ন, মোঃ সোহেল মোল্লা, যুগ্ন আহবায়ক চাওরা ইউনিয়ন বিএনপি, মোঃ আসাদুজ্জামান মোমেন আকন, সভাপতি চাওরা ইউনিয়ন যুবদল, মোঃ কামাল মেম্বর , সভাপতি আমতলী উপজেলা শ্রমিক দল, মোঃ শোয়েব হেলাল, আহবায়ক, উপজেলা ছাত্রদল আমতলী, মোহাম্মদ মিল্টন হাওলাদার, সভাপতি, আমতলী পৌর শ্রমিক দল, মোহাম্মদ ইমরান খান, সদস্য সচিব উপজেলা ছাত্রদল আমতলী, এইচএম আরিফুল ইসলাম, সভাপতি আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ ইসরাত শাহ আল-আমিন পিকু, সাধারণ সম্পাদক আমতলী পৌর যুবদল, মহম্মদ রাজা হাসান মুসা, আহবায়ক পৌর সেবক দল, মোঃ রাজীব মৃধা, সাবেক সভাপতি, আমতলী সরকারি কলেজ ছাত্রদল, মোহাম্মদ মাসুম মোল্লা, সভাপতি পৌর কৃষক দল আমতলী।
এতে আরো উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
