বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছে পুলিশ

‎বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছে পুলিশ

‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্নরূপ ধারণ করলেও প্রভাব পড়েনি মহেশখালীতে। তারপরও মাঠে রয়েছে পুলিশ।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) রাতে কক্সবাজার মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের ন্যায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাজুর নেতৃত্বে দেশের রাজনৈতিক পরিস্থিতির অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। যার দরূন দ্বীপে শান্ত বাতাস বয়ছে।
‎
‎২৪শে ৩৬ জুলাই ছাত্র আন্দোলনে পলাতক আ’লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তন গুঞ্জনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাসহ বিএনপি, জামায়াতের মালিকাধীন বহুলতল বভনসহ একাধিক সরকারী-বেসরকারী স্থাপনা জ্বালিয়ে দিয়েছে আ’লীগের নেতাকর্মীরা। এছাড়া দেশের অন্যান্য জেলায় দিনরাতে আ’লীগের তান্ডব ও নৈরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মূখীনে পড়েছে। তবে দ্বীপ মহেশখালীত ওইসবের কোন ধরণের প্রভাব পড়েনি। এরপরও বিশৃঙ্খলা ও  চলমান পরিস্থিত অনুকূলে রাখতে মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তার নির্দেশনায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাজু আহমদ গাজীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একাধিক টহল জোরদার রেখেছে। উপজেলার প্রত্যেক পয়েন্টে পুলিশ প্রস্তুত রয়েছে বলে প্রত্যেক্ষদর্শীদের বরাতে জানা যায়।
‎
‎অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও আ’লীগ বিদ্ধেষীরা উপজেলাসহ বিভিন্ন এলাকায় গোপালগঞ্জসহ দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সভা, সমাবেশ ও র‍্যালি করার দৃশ্য দেখা মিলে।
‎
‎এবিষটি নিয়ে রাজু আহমেদ গাজীর কাছ থেকে জানতে চাইলে, তিনি প্রতিবেদককে জানান আপন ভালোতু, জগৎ ভালো। কেউ শান্ত পরিস্থিতিকে অশাস্ত করার চেষ্টা করলে, সেই যত বড় প্রভাবশালী মাহফিয়া হউক না কেন, একবিন্দুও ছাড় দেওয়া হবে না। হঠাৎ পুলিশের এমন টহল দেখে সাধারণ মানুষের মাঝে প্রচুর উৎসাহ, উদ্দীপনা দেখা মিলে। এতে প্রশংসিত হয় পুলিশ।
‎
‎মহেশখালী থানার অফিমার ইনচার্জ (ওসি)র বলেন সরকারের নির্দেশনায় বিশৃঙ্খলা ও নিরাপদ জীবনযাপন সুরক্ষা রাখতে পুলিশ সর্বদা জীবনবাজি রেখে অর্পিত দায়িত্বের অংশবিশেষ নিয়মিত টহল জোরদার রেখেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা