বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় ৯ হাজার কৃষক সরিষা, ৯০০ কৃষক পাচ্ছেন মসুরের প্রণোদনা

শালিখায় ৯ হাজার কৃষক সরিষা, ৯০০ কৃষক পাচ্ছেন মসুরের প্রণোদনা

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার সরিষাচাষি ও ৯০০ মসুরচাষির মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ হাজার কৃষককে সরিষা চাষের জন্য জনপ্রতি ১ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, ৯০০ কৃষককে মসুর চাষের জন্য জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন,উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ লালটু মিয়া, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার,শালিকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজামান চাঁদ,সাংবাদিক সাইফুল ইসলাম, জসীম উদ্দীন সহ প্রণোদনা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত বলেন, কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণের মাধ্যমে আধুনিক চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে উন্নত জাতের ফসলের সম্প্রসারণের পাশাপাশি সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা