বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রায়পুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

রায়পুরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

এহসানুল আসিফ মাসুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার। এতে সভাপতিত্ব করেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার।

সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমসহ শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা