শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিএনপির শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিএনপির শুভেচ্ছা

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউ জার্সি (আমেরিকা) শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ বাবুল মিয়া।

জন্মদিন উপলক্ষে প্রচারিত এক শুভেচ্ছা বার্তায় মোঃ বাবুল মিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। বার্তায় তিনি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। দিবসটি উপলক্ষে দেশে ও প্রবাসে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা