শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের “লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের “লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেওয়া “লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি মদনপুর ব্রীজ থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ডিগ্রি কলেজ মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা রুখে দিতে পতিত আওয়ামীলীগ অরাজকতা ও নৈরাজ্যসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকল নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, কৃষকদল নেতা খন্দকার সাহেব আলী, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা