চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে ফার্স্ট এইড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।
ক্যাম্পে যেসব ডাক্তারগণ রোগী দেখেছেন: ডা. রাফিয়া জান্নাত জেরিন গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন, ডা. মাসুম বিল্লাহ ভূঁইয়া- নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন, ডা. মোঃ আফজাল হোসেন- মেডিসিন, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, হরমোন, রিউমাটিক পেইন ও রিউমাটয়েড ফিভার রোগে অভিজ্ঞ, ডা. তানিয়া আফরোজ- চর্ম, যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ, ডা. এ.বি.এম. মনিরুজ্জামান- মেডিসিন, হাঁড় ভাঙা ও ব্যথা রোগে অভিজ্ঞ, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। ফার্স্ট এইড হাসপাতাল, হাজী আব্দুল আজিজ কমপ্লেক্স, চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পাশে অবস্থিত।
