সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মাসুদ রানা(মেহেরপুর প্রতিনিধি): মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া হাটপাড়া এলাকার শূন্যরেখা সংলগ্ন জঙ্গল থেকে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, তেঁতুলবাড়িয়া হাটপাড়ার মেইন পিলার ১৪০-এর ৫এস সংলগ্ন শূন্যরেখার জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন।

তবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা