শ্যামল দত্ত চৌগাছা (যশের) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩নভেম্বর) সন্ধ্যায় থানার নবাগত ওসির সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতের নেতৃবৃন্দ বলেন চৌগাছা উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নবাগত ওসির কাছে তুলে ধরেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে ওসি মেহেদী হাসান রনি সাংবাদিকদের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ ক্ষেত্রে তিনি পুলিশের পাশাপাশি জামাতের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনস্বার্থে পুলিশ এবং জামায়াতে ইসলামীর দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ গোলাম মোরশেদ , নাইবে আমির মাওঃ নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহ সেক্রেটারি কামাল আহমেদ ও মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক ইমদাদুল হক ও নারায়ানপুর ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী তহিদুর রহমান সরদার সহ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
