মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশখুলনা নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র শিল্পে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির ইতিবাচক হাওয়া

নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র শিল্পে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির ইতিবাচক হাওয়া

# তথ্যপ্রযুক্তির ব্যবহার, বুটিক হাউজ, এগ্রো-প্রসেসিং, হস্তশিল্প এবং আধুনিক ই-কমার্স ভিত্তিক ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আঞ্চলিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান, # নারীরা এখন তাদের পণ্য পৌঁছে দিচ্ছেন রাজধানী ঢাকাসহ দেশের গ-ি পেরিয়ে বিদেশেও, # ক্ষুদ্র শিল্পে ৫-১০ জন নারীর কর্মসংস্থান হওয়ার ফলে গ্রামীণ দারিদ্র্য বিমোচন।

বি এম রাকিব হাসান, খুলনা: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এখন এক নতুন ও ইতিবাচক হাওয়া বইছে। গত কয়েক বছরে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাটসহ সংলগ্ন জেলাগুলোতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এই অঞ্চলের প্রথাগত অর্থনৈতিক কাঠামোতে এক সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। গৃহকোণ থেকে বের হয়ে নারীরা এখন তথ্যপ্রযুক্তির ব্যবহার, বুটিক হাউজ, এগ্রো-প্রসেসিং, হস্তশিল্প এবং আধুনিক ই-কমার্স ভিত্তিক ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আঞ্চলিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

একসময় কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক পরিবার অর্থনৈতিক সংকটে ভুগত। তবে ক্ষুদ্র শিল্প ও এসএমই খাতের বিকাশ সেই চিত্র পাল্টে দিয়েছে। বিশেষ করে জামদানি, নকশি কাঁথা, চামড়াজাত পণ্য, পাটজাত বহুমুখী পণ্য, মধু চাষ, কাঁকড়া-কুচে খামার এবং অনলাইন ভিত্তিক ফুড ও ফ্যাশন ক্যাফেগুলোতে নারীদের নেতৃত্ব চোখে পড়ার মতো।

নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র শিল্প খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইলসহ অন্যান্য জেলার অর্থনীতিতে এক অভূতপূর্ব রূপান্তর ও নতুন দিগন্তের সূচনা করেছে। যোগাযোগ ব্যবস্থার ঐতিহাসিক উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি এবং স্থানীয় সম্পদের বহুমুখী ব্যবহার প্রান্তিক স্তরের নারীদের ঘরের বাইরে এনে সরাসরি মূলধারার অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করেছে। মৎস্য ও চিংড়ি শিল্পে গ্রামীণ নারীদের অংশগ্রহণ প্রথাগত শ্রম থেকে এখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা স্তরে উন্নীত হচ্ছে। রূপসা ও এর আশেপাশের অঞ্চলে আন্তর্জাতিক মানের মডেল ফিস মার্কেট ও আধুনিক সংরক্ষণাগার স্থাপনের উদ্যোগ, স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য মাছ, কাঁকড়া ও কুচিয়া বাণিজ্যে নতুন রপ্তানি বাজার উন্মোচন করছে। যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাপকভাবে বেগবান হয়েছে। আগে যেখানে পণ্য ঢাকায় পৌঁছাতে দিন পার হয়ে যেত, এখন কয়েক ঘণ্টার মধ্যে নড়াইল, যশোর বা খুলনার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। পণ্য পচনের ঝুঁকি কমে যাওয়ায় ক্ষুদ্র পুঁজির নারীরা ব্যবসায় সাহস পাচ্ছেন।

ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতায় গ্রামাঞ্চলের নারীরাও এখন ই-কমার্স ও ফেসবুকভিত্তিক অনলাইন শপের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠছেন। বুটিক, ঐতিহ্যবাহী হস্তশিল্প, হোম টেক্সটাইল, অর্গানিক ফুড এবং ঘরোয়া খাবার বিক্রিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারীরা একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছেন। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় ফল আমড়া, কুচিয়া ও অন্যান্য কৃষিপণ্য থেকে আচার, চাটনি ও জেলি তৈরির ক্ষুদ্র প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারীদের বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে। যশোরের নকশিকাঁথা ও জামদানী, বাগেরহাটের শীতলপাটি বা সাতক্ষীরার খাঁটি মধুর মতো স্বতন্ত্র ঐতিহ্যবাহী পণ্যগুলো ‘জেলা ব্র্যান্ডিং’-এর আওতায় এনে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন নারী উদ্যোক্তারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নারীরা শুধু নিজেদের ভাগ্য বদলাচ্ছেন না, বরং স্থানীয় অন্য নারীদেরও কর্মসংস্থান তৈরি করে দিচ্ছেন। সরকারের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটেও নারী উদ্যোক্তাদের উন্নয়ন, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা এই অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করছে।

সূত্রমতে, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট অঞ্চলের বুটিক্স এবং হ্যান্ডিক্রাফটস (হস্তশিল্প) খাতে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করেছে অনেকে। তার মধ্যে একজন হলেন খুলনার আয়েশা সিদ্দিকা। উচ্চশিক্ষা (ইইঅ, গইঅ) শেষ করে চাকরির পেছনে না ছুটে ২০২০ সালে নিজের ঘর থেকে বুটিকস ব্যবসা শুরু করেন। রাজশাহী সিল্ক শাড়িসহ নান্দনিক পোশাকের ডিজাইন করে তিনি খুলনায় বড় শোরুম গড়ে তুলেছেন এবং ১৫-২০ জন নারীর কর্মসংস্থান তৈরি করেছেন। খুলনার শামীমা সুলতানা শীলু। তিনি খুলনা বিভাগের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও প্রসার নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইডঈঈও) এর খুলনা বিভাগীয় প্রধান হিসেবে তিনি স্থানীয় বুটিকস ও হস্তশিল্প মেলার সমন্বয় এবং নারী উদ্যোক্তাদের মেন্টরিং করেন।

যশোরের নারী উদ্যোক্তা নূরজাহান খানম। হস্তশিল্প ও বুটিকস জগতের একটি পরিচিত নাম। স্বামীর মৃত্যুরর পর আর্থিক সংকটে পড়ে নিজের হস্তশিল্পের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেন ‘শিহাব বুটিকস’। বর্তমানে তিনি ৩০০-এরও বেশি স্থানীয় প্রান্তিক নারীদের যুক্ত করে নকশিকাঁথা ও হ্যান্ডিক্রাফটসের কাজ পরিচালনা করছেন। যশোরের আরেকজন নারী উদ্যোক্তা দীপা মজুমদার। নিজের একটি সফল হস্তশিল্প ও বুটিকস ব্যবসা গড়ে তোলার পাশাপাশি তিনি হস্তশিল্পের কারিগর নারীদের অধিকার ও বাজার সৃষ্টিতে ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি উইমেন চেম্বার অব কমার্স (ইডঈঈও) এর যশোর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাবনাম শিরিন ও কল্পনা রায় যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের হস্তশিল্প, নকশিকাঁথা ও বুটিকসের ওপর ৩ মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

নারী উদ্যোক্তা নূরজাহান খানম বলেন, উদ্যোক্তা হওয়ার পথটি সবসময় মসৃণ ছিল না। মূলধন সংকট, সহজ শর্তে ঋণের অভাব, প্রাতিষ্ঠানিক জ্ঞানের ঘাটতি এবং উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থা না থাকার মতো নানা বাধা অতিক্রম করতে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিসিক (ইঝঈওঈ), যুব উন্নয়ন অধিদপ্তর, এসএমই ফাউন্ডেশন এবং বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ায় এই প্রতিবন্ধকতা অনেকটাই কমে এসেছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের ছোঁয়া লেগেছে এই অঞ্চলেও। ফেসবুক পেজ, এফ-কমার্স (ঋ-ঈড়সসবৎপব) এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারীরা এখন তাদের পণ্য পৌঁছে দিচ্ছেন রাজধানী ঢাকাসহ দেশের গ-ি পেরিয়ে বিদেশেও।

খুলনা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জিয়াউল হায়দার বলেন, এই অঞ্চলের নারী উদ্যোক্তারা কেবল নিজেদের ভাগ্য বদল করছেন না, বরং তারা স্থানীয় পর্যায়ে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। একটি ক্ষুদ্র শিল্পে ৫-১০ জন নারীর কর্মসংস্থান হওয়ার ফলে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এটি দারুণ ভূমিকা রাখছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারীদের এই অর্থনৈতিক জাগরণ শুধু একটি অঞ্চলের উন্নয়ন নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি (এউচ) অর্জনে এবং একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট অর্থনীতি গঠনে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। পাশাপাশি এই অঞ্চলের নারী উদ্যোক্তাদের কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। শহরাঞ্চলের বাইরে প্রান্তিক পর্যায়ে আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের এখনও বেশ ঘাটতি রয়েছে। ব্যাংক থেকে সহজ শর্তে ও জামানতবিহীন ঋণ পাওয়ার প্রক্রিয়াটি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এখনও কিছুটা জটিল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা