১২
নরসিংদী প্রতিনিধি : গোলালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গতকাল নরসিংদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ নরসিংদী জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নরসিংদী শহরের পৌরসভা চত্বরে এ সংগঠনের নেতাকর্মীগণ সমবেত হয়। পরে এখানে জেলা আমীর ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, হাফেজ মো: আমিনুল ইসলাম, আজিজুর রহমান, হাফেজ শাহিনুর আলম।
বক্তব্য শেষে এখান থেকে নেতাকর্মীগণ মিছিল বের করে। মিছিলটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।
