৮
মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনী আমেজ ও তৎপরতা বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণার মধ্যেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান রতন।
স্থানীয়ভাবে প্রচারিত পোস্টার ও ব্যানারে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম ও ছবি তুলে ধরা হয়েছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকায় এবং স্থানীয় পর্যায়ে পরিচিতি থাকায় তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় বেশ আলোচনা সৃষ্টি করেছেন।
