শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার মীর মো. ছায়েব আলী (৬০) নামে এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৭-নভেম্বর)২০২৬ রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মীর মো. ছায়েব আলী চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭-নভেম্বর) রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম তাঁকে গ্রেফতার করেন।

কাসেম বিন হাসিম শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। তাঁর বাবা আব্দুল হাসিমও আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ছিলেন। স্থানীয় সূত্রের দাবি, পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার পাশাপাশি শায়েস্তাগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন কাসেম।

এ বিষয়ে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগেরও অভিযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম, কাসেম বিন হাসিমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন কলিমনগরের ঘটনার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা