রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে কথিত মাদক কারবারি রুমা খাতুনের (৩৬) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা, ১২ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এসময় মাদক সম্রাট রুমাসহ ১০ জনকে আটক করা হয়। রুমা

জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। ঘটনার পর থেকে গোলাম রব্বানী পলাতক রয়েছেন।
গ্রেফতারকৃত অন‍্য ব‍্যক্তিরা হলেন, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা লোহানী শাহ নেওয়াজ (৪২), রোকনুজ্জামান (২৬), কফিলুর রহমান (৩৪), সুজন মিয়া (২৬), বেলাল হোসেন (৩৭), জাহাঙ্গীর আলম (৩২), আরিফুল ইসলাম (৩৮), সাইফুর রহমান (৩৫) ও গোলাম রব্বানী (২৯)। রবিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ওসি এম আর সাঈদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রুমার ভাড়া বাসা থেকে তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেটে রাখা গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পাশের কক্ষে ইয়াবা সেবনকালে আরও ৯ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, রুমা খাতুন ও তাঁর স্বামী গোলাম রব্বানী আন্তজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত। সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা এনে ওই বাসায় মজুত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। ঘটনার পর থেকে রুমার স্বামী গোলাম রব্বানী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

রবিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উপজেলায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা