২৭
এন.এম হামিদী বাবু নীলফামারীঃ নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে চারটি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে পুকুরপাড় থেকে চারটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সকাল ৯ টার দিকে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল রঙের কসটেপে মোড়ানো ককটেল সদৃশ্য চারটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে চারটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ককটেল সদৃশ্য বস্তুগুলো পুলিশ নিরাপদ স্থানে রাখা হয়েছে। এসআরবি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে।
