পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) সকালে শহরের ঝাউতলা ফোরলেন সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সকালে ঝাউতলা ফোরলেন সড়কে আয়োজিত সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক রিমাইনুল ইসলাম রিমুসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।
