শাহাব উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ ২৯ নভেম্বর রবিবার লামা উপজেলা সফরে আসেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন- ৩৩৪ এর সাংসদ এ্যডভোকেট মাধবী মার্মা এমপি, রবিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে লামা পৌরসভার লাইনঝিরিতে অপেক্ষামান জনগণের সাথে মতবিনিময়ে মাধ্যমে লামা উপজেলায় সফরের শুরু হয়, এ সময় তিনি নিজ দপ্তরের বাস্তবায়ন করা প্রকল্প সমূহ পরিদর্শন শেষে, লামা উপজেলা প্রশাসনের আয়োজনে লামা উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে, বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মতবিনিময় সভা সম্পন্ন করেন।
এ সময় তিনি লামা উপজেলায় আইনশৃঙ্খলা সহ, পরিবেশ মানুষের আর্থসামাজিক উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানায়ি বলেন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি আমরা সকলেই জনগণের সেবক তাই সকলের উচিৎ ক্ষমতার ব্যবহার, পাওয়ার এক্সারসাইজ না করে দেশের মানুষের কল্যানে কাজ করা।
এ সময় তিনি আরো বলেন মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা,আমার কাছে যারা আসতে চায় নির্দিধায় আসতে পারবে নির্দিধায় আমার সাথে কথা বলতে পারবে, জনগনের কোন সমস্যা নিয়ে আমার কাছে যেতে হলে কোন ধরনের প্রটোকল দরকার নেই, প্রটোকলের কারনে যদি জনগণ কষ্ট পায় সেই প্রটোকল আমি রাখব না।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আমির হোসেন সহ লামায় কর্মরত সাংবাদিকরা।
