রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুর সীমান্তে ভারতীয় আম্রেলা কাকাতুয়া উদ্ধার, নারীসহ ২ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে ভারতীয় আম্রেলা কাকাতুয়া উদ্ধার, নারীসহ ২ বাংলাদেশি আটক

মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় আম্রেলা কাকাতুয়া উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (২৮ নভেম্বর) রাতে ও সকালে ব্যাটালিয়নের পৃথক টহল দল এসব অভিযান পরিচালনা করে।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাগাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগাডাঙ্গা গ্রামের একটি ফুলবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. নুরজামান হাওলাদারের নেতৃত্বে পরিচালিত টহল দল ভারত থেকে বাংলাদেশে আসা একটি ভারতীয় আম্রেলা কাকাতুয়া উদ্ধার করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে মো. মমিন কারিগর (৪৩) নামে এক দালালসহ দু,নারীকে আটক করা হয়। দালালের বাড়ি মহেশপুর উপজেলার কান্চনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।

অপরদিকে, শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে আলতাফপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতের ভেতর অভিযান চালানো হয়। নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আম্রেলা কাকাতুয়া দুটি উদ্ধার করা হয়। আটক পাখিগুলো বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা