রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এন.এম হামিদী বাবু নীলফামারীঃ ​পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখা।

২৯ নভেম্বর (রবিবার) নীলফামারীর পৌরমার্কেট দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে নীলফামারী জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহাদুল আলম খান বলেন, “গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে এবং ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।”

​যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান বলেন, “একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরি করে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার এমন অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।”

​সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে তার পরিণতি শুভ হবে না। নীলফামারীর মাটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।”এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা,সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায় নাঈম মেজবা রিতু, পৌর যুবদলের আহবায় হাসানুজ্জামান তৌহিদ সদস্য সচিব আবু সাঈদ বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা