রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়াকৈরের নদীর পাড় ও ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ ছবুর খানের বিরুদ্ধে

কালিয়াকৈরের নদীর পাড় ও ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ ছবুর খানের বিরুদ্ধে

সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের দরবাড়িয়া এলাকায় নদীর পাড় ও ফসলি জমির মাটি রাতের আধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাটি খেকু আ. ছবুর খানের বিরুদ্ধে। মাটিবহনকারী ট্রাকে নষ্ট হচ্ছে ওই এলাকার রাস্তা ঘাট। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে ছবুর খানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই তিনি ফসলি জমি ও নদীর পর থেকে মাটি কেটে সাবার করছে। শুধু ছবুরখানই নয়। উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকার আব্দুর ছবুর খান সব সরকারের আমলেই দাফট দেখিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে থাকে। বর্তমান সরকারের সময়েও নিজেকে বিএনপির লোক বলে দাবি করে নানা প্রভাব খাটিয়ে আসছে। ওই প্রভাবের জের জের ধরে দীর্ঘদিন ধরে দরবাড়িয়া এলাকায় নদীর পাড় ও পাশের ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে। এতে একদিকে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে, অন্যদিকে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। পরিবর্তন করছে জমির শ্রেনী। আগে যেখানে ধান, সবজিসহ নানা ফসল হতো, এখন মাটি কার ফলে সেখানে তৈরী করা হয়েছে বড় বড় গতের্র। মাটিবহনকারী ট্রাকে নষ্ট করছে এলাকার রাস্তা ঘাট। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানা ভয়ভীতি দেখানো হয়। তাই প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও কোন অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

স্থানীয় কৃষকদের দাবী প্রশাসন যাতে দ্রুত মাটি কাটা বন্ধ করে কৃষি জমি রক্ষা করে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আ. ছবুর খান বলেন, কি করে খামু । আপনাদের একটা সম্মানী আছে। আসেন এক জায়গায় বসে চা খাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিষয়টি দেখতে এসিল্যান্ডকে বলা হয়েছে। তিনি ওই স্থানে গেছে কিনা আমি জানিনা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা