বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল পিরোজপুর নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে : আহত ২

পিরোজপুর নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে : আহত ২

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর নাজিরপুর সড়কে কদমতলা এলাকায় ইমাদ পরিবহনের ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে পিরোজপুর নাজিপুর আঞ্চলিক সড়কে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুন (৪০), চিতলমারি এলাকার আমজাদ হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন পিরোজপুরের কদমতলা এলাকায় এসে পৌঁছালে পিরোজপুর থেকে ছেড়ে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নারী সহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রস্তুত জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ভর্তি করা হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা